বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আকস্মিক অসুস্থতা নয় তিনি নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গেছেন বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া এর আগে ১৫ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন একদিন হাসপাতালে থেকে স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করেন। তিনি বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ শরীরেই দুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানসহ উপস্থিত অতিথিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।
রোববার রাত সাড়ে ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শশক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন