শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মিররবাংলা

সিনেমা হলে প্রধানমন্ত্রী

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬

সিনেমা হলে প্রধানমন্ত্রী
সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে  'প্রজেক্ট হেইল মেরি' ছবি দেখতে তিনি বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।’ 

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে যান চলচিত্র দেখতে। সঙ্গে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে তারা 'প্রজেক্ট হেইল মেরি' ছবিটি দেখছেন। 

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র 'প্রজেক্ট হেইল মেরি' (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। যা এখন স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে। 

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী সিনেমা বিডিআর সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সিনেমা হলে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে  'প্রজেক্ট হেইল মেরি' ছবি দেখতে তিনি বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।’ 

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে যান চলচিত্র দেখতে। সঙ্গে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে তারা 'প্রজেক্ট হেইল মেরি' ছবিটি দেখছেন। 

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র 'প্রজেক্ট হেইল মেরি' (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। যা এখন স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত