শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মিররবাংলা

বাসের ধাক্কায় নিহত প্রাইভেটকারের ৫ যাত্রী

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

বাসের ধাক্কায়  নিহত প্রাইভেটকারের ৫ যাত্রী
বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাস  চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। 

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, 'খবর পাওয়ামাত্র হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। হতাহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা যায়, স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) নিহত হন। 

প্রাইভেট কারে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন- আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। আব্দুল মমিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামে। 

দুর্ঘটনায় আহতদের মধ্যে ওই পরিবারের আরেক সদস্য আবরার (১২) বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বাসের ধাক্কায় নিহত প্রাইভেটকারের ৫ যাত্রী

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত