সৌদি আরবে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশে সেক্ষেত্রে পরদিন ঈদ উদযাপনের সম্ভবনা অধিক।
বুধবার (১৮ মার্চ) সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এরই সূত্রে আগামী শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের আগে সৌদি আরবে চাঁদ দেখা যায়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। তবে বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৃহস্পতিবারের বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। সেক্ষেত্রে ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে। ইতিমধ্যে তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদ উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
সৌদি আরবের গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখা নয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ইসলামি মাস নির্ধারণ করে থাকে। তার ভিত্তিতে এই দুই দেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে। আর সিঙ্গাপুরে ঈদ উদযাপন করা হবে শনিবার। আর চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন