শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
মিররবাংলা

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন ডিজি

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন ডিজি
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। গতবছর ডিসেম্বরে তিনি অবসরে গেলে চুক্তিতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে ওই পদে রাখা হয়। তার অব্যাহতির পর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বিষয় : স্বাস্থ্য অধিদপ্তর ডিজি মহাপরিচালক

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন ডিজি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। গতবছর ডিসেম্বরে তিনি অবসরে গেলে চুক্তিতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে ওই পদে রাখা হয়। তার অব্যাহতির পর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত