বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
মিররবাংলা

ভারত থেকে আসছে ডিজেল

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

ভারত থেকে আসছে ডিজেল
ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে। প্রথম দফায় ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসছে।

মঙ্গলবার (১০ মার্চ) ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে এ ডিজেলের চালান।

ডিজেল আমদানির এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ।

তিনি বলেন, 'ইতোমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এ ডিজেল।'

রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। ভারত দ্রুতই এ আহ্বানে সাড়া দেয়।

সংশ্লিস্টরা জানান, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার ব্যাপারে চুক্তি রয়েছে। এর সঙ্গে যোগ হচ্ছে ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার চুক্তি।

ইউনূস সরকারের সময়কালে যখন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠিক সেই পরিস্থিতিতেই ভারত থেকে ডিজেল আমদানির নতুন চুক্তি হয়। গত ৬ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল আমদানির অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।

২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে মেয়াদি চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত হয়। বাংলাদেশে মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাজেট ও ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থের ব্যবস্থা করা হবে।

জানা গেছে, প্রতি ব্যারেল ডিজেল (প্রিমিয়াম) ৫.৫০ মার্কিন ডলার ও রেফারেন্স প্রাইস ৮৩.২২ মার্কিন ডলার। ১৫ বছর মেয়াদি একটি চুক্তির আওতায় ডিজেল আমদানি করছে বাংলাদেশ। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে এ ডিজেল আমদানি করা হচ্ছে।

বিষয় : ভারত ডিজেল আমদানি পাইপলাইন চুক্তি

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১১ মার্চ ২০২৬

ভারত থেকে আসছে ডিজেল

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত