শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
মিররবাংলা

ইরানের 'শর্তহীন আত্মসমর্পণ' চান ট্রাম্প

মিরর ডেস্ক
মিরর ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

ইরানের 'শর্তহীন আত্মসমর্পণ' চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ছাড় দিতে রাজি নন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন 'শর্তহীন আত্মসমর্পণ' ছাড়া ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগোযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন।

ইরানের নয়া নেতৃত্বের অংশীদার হওয়ার ইচ্ছের কথা জানিয়ে ট্রাম্প আরও লিখেছেন, 'এর পরে, একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হবে। আমরা এবং আমাদের অনেক অসাধারণ এবং অত্যন্ত সাহসী মিত্র এবং অংশীদাররা, ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। এটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব।'

আশাবাদ জানিয়ে ট্রাম্প  উল্লেখ করেন, 'ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে। ইরানকে আবার মহান করে তুলুন।'

বিষয় : ডোনাল্ড ট্রাম্প ইরান

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরানের 'শর্তহীন আত্মসমর্পণ' চান ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ছাড় দিতে রাজি নন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন 'শর্তহীন আত্মসমর্পণ' ছাড়া ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগোযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন।

ইরানের নয়া নেতৃত্বের অংশীদার হওয়ার ইচ্ছের কথা জানিয়ে ট্রাম্প আরও লিখেছেন, 'এর পরে, একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হবে। আমরা এবং আমাদের অনেক অসাধারণ এবং অত্যন্ত সাহসী মিত্র এবং অংশীদাররা, ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। এটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব।'

আশাবাদ জানিয়ে ট্রাম্প  উল্লেখ করেন, 'ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে। ইরানকে আবার মহান করে তুলুন।'

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত