বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

মনসুরকে সরিয়ে গভর্নর মোস্তাকুর

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মনসুরকে সরিয়ে গভর্নর মোস্তাকুর
আহসান এইচ মনসুর ও মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর ১০(৫) অনুযায়ী, মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

গভর্নর পদে নিয়োজিত থাকাকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে পাবেন বলেও প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। একই উপসচিবের সই করা আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। দুটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে যে সরিয়ে দেওয়া হচ্ছে, সে গুঞ্জন বুধবার সকাল থেকেই ছিল। গণমাধ্যমে এই খবর শুনে দুপুরেই কার্যালয় ত্যাগ করেন তিনি। এরপর বিকালে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন আসে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালের ১২ মে। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক এবং পরের বছর স্নাতকত্তোর ডিগ্রি নেন।

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মনসুরকে সরিয়ে গভর্নর মোস্তাকুর

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর ১০(৫) অনুযায়ী, মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

গভর্নর পদে নিয়োজিত থাকাকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে পাবেন বলেও প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। একই উপসচিবের সই করা আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। দুটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে যে সরিয়ে দেওয়া হচ্ছে, সে গুঞ্জন বুধবার সকাল থেকেই ছিল। গণমাধ্যমে এই খবর শুনে দুপুরেই কার্যালয় ত্যাগ করেন তিনি। এরপর বিকালে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন আসে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালের ১২ মে। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক এবং পরের বছর স্নাতকত্তোর ডিগ্রি নেন।

মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত