রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

সব স্কুলে ছুটি শুরু

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সব স্কুলে ছুটি শুরু
দেশের সব স্কুলে ছুটি শুরু। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই এই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয় দুটি এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী আরও কয়েক দিন ক্লাস শেষে এই ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি থাকায় তা আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত থেকে এ বিষয়ে স্পষ্ট বার্তা আসেনি। অবশেষে নতুন সরকার প্রথম কর্মদিবসে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছুটির সিদ্ধান্ত জানিয়ে দেয়।

বিষয় : স্কুল ছুটি রমজান

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সব স্কুলে ছুটি শুরু

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই এই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয় দুটি এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী আরও কয়েক দিন ক্লাস শেষে এই ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি থাকায় তা আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত থেকে এ বিষয়ে স্পষ্ট বার্তা আসেনি। অবশেষে নতুন সরকার প্রথম কর্মদিবসে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছুটির সিদ্ধান্ত জানিয়ে দেয়।

মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত