রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

বিরোধীদলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদ

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধীদলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদ
শফিকুর রহমান, ডা. তাহের ও নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলের নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত এমপিদের শপথের পর বিরোধীদলের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত মেতাবেক, সংসদে বিরোধীদলীয় উপনেতা হবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হবেন বিরোধীদলীয় চিফ হুইপ।

এসব তথ্য নিশ্চিত করেছেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১৪টি আসন।

২০৯ আসনে বিজয়ী বিএনপি ইতিমধ্যে সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। তাদের নির্বাচনের শরিক দলের সদস্যদের রাখা হয়েছে মন্ত্রিসভায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ আসনে জয়ী হয়ে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে।

মঙ্গলবার জামায়াতের ৬৮, এনসিপির ৬, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ এবং খেলাফত মজলিসের ১ জন এমপি শপথ গ্রহণ করেন। পরে ১১ দলের এমপিরা একসঙ্গে বৈঠক করেন। এতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, ডা. তাহের উপনেতা এবং এনসিপির নাহিদ ইসলাম চিফ হুইপ মনোনীত হন। জাতীয় সংসদের অধিবেশন বসার পর স্পিকার তাদেরকে স্বীকৃতি দেবেন।

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধীদলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত