রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

দুটি আসনের ফল স্থগিত

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দুটি আসনের ফল স্থগিত
প্রতীকী ছবি

বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর ও  চট্টগ্রাম-৪ আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার ইসি সচিবলায়য়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক চিঠি জারি করেছে ইসি।

ইসি জানায়, এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে।

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

পৃথক চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকা ২৮১, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে ওই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে।

বিষয় : নির্বাচন ভোট ইসি

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দুটি আসনের ফল স্থগিত

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত