রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

অভিনেতা তিনু করিমের মৃত্যু

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেতা তিনু করিমের মৃত্যু
অভিনেতা তিনু করিম। ছবি: সংগৃহীত

বড় পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগের পর বাসায় ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করবো ভাবলাম..., সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’

তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনু করিম গত ২৪ নভেম্বর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। ৩ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাড়িতে ফেরেন।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তিনু করিমের। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমাসহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

বিষয় : তিনু করিম অভিনেতা

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেতা তিনু করিমের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বড় পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগের পর বাসায় ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করবো ভাবলাম..., সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’

তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনু করিম গত ২৪ নভেম্বর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। ৩ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাড়িতে ফেরেন।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তিনু করিমের। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমাসহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত