শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
মিররবাংলা

‘অর্ধকোটি’ টাকাসহ জামায়াতের নেতা আটক

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

‘অর্ধকোটি’ টাকাসহ জামায়াতের নেতা আটক
আটক বেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে ‘টাকার ব্যাগ’সহ আটক করা হয়েছে বেলাল উদ্দিন প্রধান নামের এক জামায়াত নেতাকে। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বলে জানা গেছে।

বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন বলে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান।

তিনি বলেন, আটক বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধরণা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। 

শেখ জাহিদুল ইসলাম বলেন, টাকাগুলো গণনার কাজ চলছে। এই অর্থের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন এই টাকা তার ব্যবসার কাজের বলে দাবি করেছেন। তবে নির্বাচনের আগের দিন তার টাকা নিয়ে ঘোরাঘুরি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বেশিরভাগ প্রশ্নের জবাব দিতে পারছেন না।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয় : জামায়াতের আমির ঠাকুরগাঁও টাকা বিমানবন্দর

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ০৭ মার্চ ২০২৬

‘অর্ধকোটি’ টাকাসহ জামায়াতের নেতা আটক

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সৈয়দপুর বিমানবন্দরে ‘টাকার ব্যাগ’সহ আটক করা হয়েছে বেলাল উদ্দিন প্রধান নামের এক জামায়াত নেতাকে। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বলে জানা গেছে।

বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন বলে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান।

তিনি বলেন, আটক বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধরণা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। 

শেখ জাহিদুল ইসলাম বলেন, টাকাগুলো গণনার কাজ চলছে। এই অর্থের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন এই টাকা তার ব্যবসার কাজের বলে দাবি করেছেন। তবে নির্বাচনের আগের দিন তার টাকা নিয়ে ঘোরাঘুরি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বেশিরভাগ প্রশ্নের জবাব দিতে পারছেন না।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত