সামাজিক মাধ্যমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘নারী বিদ্বেষী’ পোস্টের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে রোববার বেলা ২টার দিকে বিভিন্ন ছাত্র সংগঠনের নারী নেতাকর্মীদের ঝাড়ু হাতে অংশ নিতে দেখা যায়। পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা জামায়াত আমিরকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তারা কঠোর ভাষায় বলেন, কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ম বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও সংগ্রামে নারীরা ঘরে-বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপরও নারীদের উদ্দেশ্য করে এমন বক্তব্য নারীবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ।
সমাবেশে বাংলাদেশ ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বারই বলেন, জামায়াত আমিরের বক্তব্যকে ‘আইডি হ্যাক’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে এর প্রমাণ দিতে হবে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যেটা ক্ষমার যোগ্য না।
প্রতিবাদকারীরা ‘বয়কট বয়কট -জামায়াত আমির বয়কট’, ‘নারী বিদ্বেষীর দুই গালে- ঝাড়ু মারো তালে তালে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নারীদের ঘরের বাইরে কাজ করতে যাওয়াকে ‘পতিতাবৃত্তির’ সঙ্গে তুলনা করেন। অবশ্য পোস্টের কয়েক মিনিটের মধ্যেই জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আমিরের এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছে। তিনি এ ধরনের কোনো পোস্ট করেননি। তবুও পোস্টটি ভাইরাল হয়ে পড়ায় সামাজিকমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
বিষয় : জামায়াতে ইসলামী শফিকুর রহমান

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন