শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মিররবাংলা

সরকারের ‘হ্যাঁ’ প্রচারে ইসির ‘না’

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

সরকারের ‘হ্যাঁ’ প্রচারে ইসির ‘না’
নির্বাচন কমিশন (ইসি) ভবন। ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে এতে।

এর আগে মঙ্গলবার ইসি জানায়, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। তবে তাদের জন্য ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার অনুমতি থাকবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার নির্দেশনায় ৬টি মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪০ কোটি টাকা ব্যয়ে ‘হ্যাঁ’ ভোটের জন্য দেশব্যাপী ব্যাপক প্রচার শুরু করেছে।

বিষয় : গণভোট নির্বাচন কমিশন ইসি

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সরকারের ‘হ্যাঁ’ প্রচারে ইসির ‘না’

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে এতে।

এর আগে মঙ্গলবার ইসি জানায়, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। তবে তাদের জন্য ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার অনুমতি থাকবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার নির্দেশনায় ৬টি মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪০ কোটি টাকা ব্যয়ে ‘হ্যাঁ’ ভোটের জন্য দেশব্যাপী ব্যাপক প্রচার শুরু করেছে।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত