বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসানকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। চলছে আলোচনা। ফের বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শেষবার মাঠে নেমেছেন সাকিব আল হাসান। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে তিনি অবসর নিতে চাইলেও রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেননি।
সর্বশেষ বিসিবি জানিয়েছে, সাকিবকে জাতীয় দলের জন্য ফের বিবেচনা করা হবে। তাকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে।
শনিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হয়েছে। তিনি হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ফরম্যাটে সিরিজ খেলতে পারবেন কি না জানতে চাওয়া হয়েছে। সাকিব খেলতে চান, সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সাকিবের নামে জুলাই আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া দুদকেও তার বিরুদ্ধে মামলা আছে। এ অবস্থায় জাতীয় দলে অর্ন্তভূক্তি প্রসঙ্গে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বললেন, ‘এগুলো সরকারের ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব করেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাবো না।’
আসিফ আকবর বলেন, ‘এখন যদি সরকার কিছু করতে চায়, তাহলে সেটা সরকারি সিদ্ধান্ত। সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে। সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল। সেখান থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। সাকিবকে আমরা খেলাতে চাই। পরে আইনগত পদক্ষেপ কী এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে নিয়ে ভাবছি।’
বিষয় : সাকিব আল হাসান বিসিবি ক্রিকেট বোর্ড

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন