শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

নির্বাচন নিয়ে সন্দিহান শ্রিংলা

মিরর ডেস্ক
মিরর ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

নির্বাচন নিয়ে সন্দিহান শ্রিংলা
ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্দিহান ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক এ কূটনীতিক।

ভারতে বর্তমানে রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলেও তিনি মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।

বিষয় : নির্বাচন ভারত

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন নিয়ে সন্দিহান শ্রিংলা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্দিহান ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক এ কূটনীতিক।

ভারতে বর্তমানে রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলেও তিনি মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।

মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত