অবশেষে অফিসিয়ালি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। শনিবার (২৪ জানুয়ারি) টুর্নামেন্টে অন্তর্ভুক্ত দলের তালিকা থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে অনলাইন গণমাধ্যম ক্রিকবাজ।
গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনার পাশাপাশি ভোট হয়। ১৪-২ ভোটে পরাস্ত বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেয় আইসিসি। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে। উল্টো আপিলসহ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির বিরুদ্ধে নানা পদক্ষেপের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ড অব ডিরেক্টরসের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ডিআরসি আপিল গ্রহণের এখতিয়ার রাখে না। ফলে বাংলাদেশের এই উদ্যোগ নিষ্ফল।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ১৪-২ ভোটে বাংলাদেশের ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্ত বহাল রাখে।
আইসিসি ইতোমধ্যেই স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত রেখেছিল। সবশেষে টাইগারদের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্কটল্যান্ডকে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি-তে রাখা হয়েছে। যেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির মতো দলের মুখোমুখি হবে।
স্কটল্যান্ড ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডকে বর্তমান আইসিসি র্যাঙ্কিং (১৪) বিবেচনায় না নিয়ে আগের আইসিসি টুর্নামেন্টগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপের টিকিট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ক্রিকেট বিশ্বে এ ঘটনা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন