মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মিররবাংলা

ট্রাম্পের ঘরে বিদ্রোহ

ইরানে হামলার বিরোধিতা করে জো কেন্ট নামে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক ছিলেন এবং ১১টি যুদ্ধ মিশনে অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।ইরান যুদ্ধের বিরোধিতা করে জো কেন্টের পদত্যাগের বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচনায়। বিবৃতিতে জো কেন্ট বলেন, আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। ইসরাইল ও তাদের প্রভাবশালী মার্কিন লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।কেন্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের নীতিমালার প্রতি তার সমর্থন ছিল। তবে এখন ইসরাইলের প্রভাবে ট্রাম্প ভুল পথে পরিচালিত হয়েছেন। এমন এক যুদ্ধে নতুন প্রজন্মকে পাঠানো সমর্থনযোগ্য নয়, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না।ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার যুক্তরাষ্ট্র সরকারের সন্ত্রাসী হুমকি সম্পর্কিত গোয়েন্দা কার্যক্রম তদারকি করে। জাতীয় গোয়েন্দা পরিচালকের অধীনে জো কেন্ট কাজ করতেন এবং তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত। আলোচিত জো কেন্ট যুক্তরাষ্ট্রের আর্মি স্পেশাল ফোর্সে দীর্ঘ ২০ বছরের কর্মজীবনের পরে সিআইএ-তে কাজ করেন। ২০১৯ সালে সিরিয়ায় এক সন্ত্রাসী হামলায় তার স্ত্রী শ্যানন কেন্ট নিহত হন।

ট্রাম্পের ঘরে বিদ্রোহ