ঈদের ছুটি ৭ দিন
আসন্ন ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সভার সিদ্ধান্ত অনুসারে, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ঈদের ছুটি থাকবে ২৫ থেকে ৩১ মে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তার আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।