যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় আসছেন। তিন দিনের এ সফরে তিনি প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়ক চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বার্তা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচিত সরকারের যাত্রার শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করতে পল কাপুরের এ ঝটিকা মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরকালে পল কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, কাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন।
পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে ছুটিতে আছেন। সেখানে তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করতেন।
দক্ষিণ এশিয়া-বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। তিনি আগে থেকেই মার্কিন পররাষ্ট্রনীতি পরিকল্পনায় সক্রিয়ভাবে জড়িত। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং স্টাফের দায়িত্ব পালন করেছেন। এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনায় অবদান রেখেছেন।
আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ ও কূটনৈতিক সম্পর্ক তত্ত্বাবধান করতেই পল কাপুরের নিযুক্তি।
দিল্লি হয়ে ঢাকায় পল কাপুরের এ ঝটিকা মিশন আঞ্চলিক নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার জটিল ভূ-রাজনৈতিক সমীকরণ মেলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। তিনি বেশ কিছু কৌশলগত সংলাপে অংশ নেবেন।
বিষয় : যুক্তরাষ্ট্র পল কাপুর ডোনাল্ড ট্রাম্প

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন