শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
মিররবাংলা

অবশেষে বিজয়ী মির্জা আব্বাস

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে বিজয়ী মির্জা আব্বাস
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে একটি ছিল রাজধানীর ঢাকা-৮ আসন। সেখানে নানা নাটকীয়তার পর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৮ আসনে ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোটগ্রহণ হয়। এতে ধানের শীষ প্রতীকে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। অন্যদিকে এনসিপির প্রার্থী (শাপলা কলি) নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। সব মিলিয়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

আসনটিতে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন আর হিজরা ১ জন।

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ১৪ মার্চ ২০২৬

অবশেষে বিজয়ী মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে একটি ছিল রাজধানীর ঢাকা-৮ আসন। সেখানে নানা নাটকীয়তার পর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৮ আসনে ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোটগ্রহণ হয়। এতে ধানের শীষ প্রতীকে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। অন্যদিকে এনসিপির প্রার্থী (শাপলা কলি) নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। সব মিলিয়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

আসনটিতে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন আর হিজরা ১ জন।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত