গণ অধিকারের সভাপতি নুরুল হক (নুর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জয় পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনের মোট ৮০টি ভোটকেন্দ্র। বিএনপি জোটের প্রার্থী নুরুল হক ট্রাক প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। অন্যদিকে সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৩০ ভোট পেয়েছেন।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম জানান, নুরুল হক নুর ২৬ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে নুরকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনটি ছেড়ে দেয় বিএনপি। কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন