বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

কেন সরে দাঁড়ালেন মান্না

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

কেন সরে দাঁড়ালেন মান্না
মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে  তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লিখেছেন, এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে  প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে ৭টি থানা এবং সাড়ে ৬ লাখের মত ভোটার। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে  প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি পোস্টে আরও বলেন, আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন মাহমুদুর রহমান মান্না।

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কেন সরে দাঁড়ালেন মান্না

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে  তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লিখেছেন, এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে  প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে ৭টি থানা এবং সাড়ে ৬ লাখের মত ভোটার। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে  প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি পোস্টে আরও বলেন, আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন মাহমুদুর রহমান মান্না।

মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত