শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

স্বর্ণের দামে নয়া রেকর্ড

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

স্বর্ণের দামে নয়া রেকর্ড
প্রতীকী ছবি

অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে স্বর্ণের বাজারে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। 

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানো হয়। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়। এরপর বুধবার ভরিতে বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এবার এক লাফে ১৬ হাজার টাকার বেশি বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৬ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয় : বাজুস স্বর্ণের দাম, স্বর্ণের বাজার

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণের দামে নয়া রেকর্ড

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে স্বর্ণের বাজারে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। 

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানো হয়। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়। এরপর বুধবার ভরিতে বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এবার এক লাফে ১৬ হাজার টাকার বেশি বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৬ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত