শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
মিররবাংলা

আবু সাইয়িদ এবার বিএনপিতে

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

আবু সাইয়িদ এবার বিএনপিতে
আবু সাইয়িদক বরণ করে নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ফের জার্সি বদল করলেন। এবার তিনি যোগদান করেছেন বিএনপিতে।

রাকসুর সাবেক ভিপি আবু সাইয়িদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে বরাবর সক্রিয় থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বে তেমন সুবিধা করতে পারেননি।

অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। নিজ এলাকায় জনপ্রিয়তা হারিয়ে ২০০১ সালের নির্বাচনে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। এরপর তিনি আওয়ামী লীগের সংস্কারবাদী অংশে নেতৃত্ব দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ফলে আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। একসময় দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন আবু সাইয়িদ। 

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন আবু সাইয়িদ। তখন তিনি জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকুর কাছে হেরে গণফোরাম থেকেও অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েন।

সর্বশেষ আবু সাইয়িদ বুধবার (২১ জানুয়ারি) যোগ দিয়েছেন বিএনপিতে। গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

বিএনপির মিডিয়া সেল থেকে অধ্যাপক আবু সাইয়িদের যোগদানের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ১৪ মার্চ ২০২৬

আবু সাইয়িদ এবার বিএনপিতে

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত