বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
মিররবাংলা

কারাবন্দি তানভীরের মৃত্যু

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

কারাবন্দি তানভীরের মৃত্যু
হলমার্ক গ্রুপের এমডি কয়েদি তানভীর মাহমুদ। ফাইল ছবি

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অর্থ কেলেঙ্কারির বিভিন্ন  মামলায় কারাভোগ করছিলেন তিনি।

কারা অধিদপ্তরের এআইজি জান্নাত-উল ফরহাদ জানান, কারাগারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তানভীর মাহমুদ। শনিবার দুপুরে তার অসুস্থতা বেড়ে গেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তানভীর মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০২৪ সালের মার্চে তানভীরসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তানভীরসহ অন্যদের বিরুদ্ধে ২০১২ সালে ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের নভেম্বরে দ্বিতীয় দফায় তানভীর মাহমুদ গ্রেপ্তার হন। সেই থেকে কারাগারে ছিলেন।

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কারাবন্দি তানভীরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত