সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার। ভাবা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা। তার আগে ভারতের কাছে চিঠি দিয়ে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত পাঠাতে অনুরোধ করা হবে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ বিষয় কথা বলেন।
আইন উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার।
তিনি বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন