বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
মিররবাংলা

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ জেনারেল

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহনের পর দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল করা হচ্ছে। গত মাসের শেষভাগে এক সপ্তাহের মধ্যে  তিন দফায় গুরুত্বপূর্ন বদলি ও পদায়ন করা হয়। তাদের মধ্যে তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।তিন কর্মকর্তা হলেন- লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, মেজর জেনারেল নাসিম পারভেজ  ও মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।জানা গেছে, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে আদেশ জারি করেছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়।২২ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই দিনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়।

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ জেনারেল