শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
মিররবাংলা

রিজওয়ানা-খলিলকে ‘জিজ্ঞাসাবাদের’ দাবি

অন্তর্বর্তী সরকারের সাবেক দুইজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এ দাবি নিয়ে সংগঠনটি বিক্ষোভ সমাবেশ করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে  ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এবং ‘লন্ডন মেকানিজম’ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতৃবৃন্দ।শুক্রবারের জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামীর এই বিক্ষোভ সমাবেশ হয়।সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধে ‘লন্ডন মেকানিজম’-এর অভিযোগ তুলেছে দলটি।গত বছরের জুন মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষনেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেই লন্ডন বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছিল। জামায়াতে ইসলামী এ বৈঠককে ‘লন্ডন মেকানিজম’ বলে অভিহিত করে খলিলুর রহমানকে দায়ী করছে।অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে বিভিন্ন অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। রিজওয়ানা হাসান একটি পক্ষকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া থেকে বিরত রাখতে পেরেছেন বলে কৃতিত্ব দাবি করেন টেলিভিশন সাক্ষাৎকারে। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করা এ বক্তব্যের জেরেই ক্ষুদ্ধ সংগঠনটি। দলটি সাবেক উপদেষ্টার ভুল স্বীকার করার দাবিও জানিয়েছে বিক্ষোভ সমাবেশে।জামায়াতের বিক্ষোভের ব্যানারে লেখা ছিল- 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টে দেওয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি।'

রিজওয়ানা-খলিলকে ‘জিজ্ঞাসাবাদের’ দাবি