শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মিররবাংলা

বঙ্গভবনে তারেক রহমান

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়ই সস্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তার বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। 

বঙ্গভবনে তারেক রহমান