বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
মিরর বাংলা

আলী খামেনি 'আর নেই'

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে 'আর নেই', তার লক্ষণ ক্রমশ বাড়ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি নিহত হয়েছেন বলে বিস্তর প্রচারনা চলছে বিভিন্ন গণমাধ্যমে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন, 'মার্কিন হামলা ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই আর নেই।'তিনি জোর দিয়েই বলেন, 'আমরা সবার কথা জানি না, তবে অনেকেই আর নেই। ইরানের পরবর্তী দফার নেতা কারা হবেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের খুব ভালো ধারণা রয়েছে।'সর্বশেষ শনিবার একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।ইসরায়েলের জোরালো দাবি, খামেনি নিহত হয়েছেন তেহরানে তার কম্পাউন্ডে চালানো একটি হামলায়।তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই 'সুস্থ ও নিরাপদে' আছেন।খামেনির কার্যালয়ের জনসংযোগ প্রধান সৈয়দ মেহরদাদ সৈয়দ মাহদি বলেছেন, 'শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে। আমাদের সবার এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।'প্রভাবশালী গণমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করে বিবিসি ভেরিফাই। যাতে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউজের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হাই রেজুলেশনের ছবিটি ধারণ করেছে এয়ারবাস। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে।

আলী খামেনি 'আর নেই'