ফ্ল্যাটের চাবি পেল হাদির পরিবার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবার বুঝে পেয়েছে সরকার প্রতিশ্রুত ফ্ল্যাটের দলিল ও চাবি।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যেগে রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।ফ্ল্যাটের দলিল হস্তান্তরের সময় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারনার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।