যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে সম্প্রতি করা বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার বিষয়েও দৃঢ় পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
তারেককে শুভেচ্ছা জানিয়ে বুধবার পাঠানো ওই চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আপনার ঐতিহাসিক জয়ে আপনাকে আমেরিকান জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার সাফল্য কামনা করছি।’
‘আমাদের দুই দেশের অংশীদারত্ব প্রতিষ্ঠিত পারস্পরিক শ্রদ্ধা এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থের ভিত্তিতে, যাতে এ অঞ্চলের শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি অর্জন করতে পারে।’
বাণিজ্য বিষয়ে ট্রাম্প বলেন, ‘আপনার দায়িত্ব শুরুর এই সময়ে আমি আশা করি, উভয় দেশের কৃষক ও শ্রমিকের জন্য উপকারী বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কে যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, তা বজায় রাখতে আপনি আমাদের সাহায্য করবেন।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘এর মাধ্যমে আপনাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চমানের সরঞ্জাম পাবে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো।’
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে অতীতের যে কোনো সময়ের তুলনায় মজবুত করার ক্ষেত্রে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন