শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মিররবাংলা

চিকিৎসা

মির্জা আব্বাস সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য  সিঙ্গাপুরে নেয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার এম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে এয়ার এম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস ও একজন ব্যক্তিগত চিকিৎসক সিঙ্গাপুরে গেছেন।গত ১১ মার্চ ইফতারের পর নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।শুক্রবার দু’দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিতে প্রস্তুতি চলে।বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক খোঁজ খবর নিচ্ছেন। শুক্রবার তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে এসেছেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেক নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান।

মির্জা আব্বাস সিঙ্গাপুরে